সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের
রাজনৈতিক দল
বাংলাদেশ জামায়াতে ইসলামী
প্রতিক: দাঁড়িপাল্লা
আসন
কুমিল্লা-১১ | আসন নং- ২৫৯
চৌদ্দগ্রাম
প্রার্থী পরিচিতি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বাংলাদেশের রাজনীতির এক প্রাজ্ঞ ও সজ্জন ব্যক্তিত্ব। পেশায় চিকিৎসক এই নেতা ২০০১ সালের নির্বাচনে কুমিল্লা-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে চৌদ্দগ্রামের অবকাঠামোগত উন্নয়নে অনন্য ভূমিকা রাখেন। ছাত্রজীবনে ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের (ডিএএমসিএসইউ) সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করা এই নেতা তৃণমূল থেকে উঠে আসা একজন দক্ষ সংগঠক। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি কুমিল্লা-১১ আসন থেকে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের হেভিওয়েট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।





