×
Logo

জাতীয়

বাংলাদেশের সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্য হয়েছে: ইউরোপীয় ইউনিয়ন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৬ পিএম

বাংলাদেশের সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্য হয়েছে: ইউরোপীয় ইউনিয়ন

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্য হয়েছে বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন। ত্রয়োদশ সংসদ নির্বাচন সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতামূলক, শান্তিপূর্ণ হয়েছে বলেও দাবি করা হয়েছে। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে তাদের অভিমত তুলে ধরেন। 

তারা বলেন, এই নির্বাচন গণতন্ত্র, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইইউ পর্যবেক্ষক দলের চূড়ান্ত প্রতিবেদন এ বছরই পরের দিকে প্রকাশ করা হবে। সাংবিধানিক, বিচারিক ও অন্যান্য সংস্কার বাস্তবায়নে সকলের প্রচেষ্টা নতুন সংসদের ভূমিকাকে অর্থবহ করে তুলবে।

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ ও সম্পর্ক দৃঢ়করণের পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রেখে সংস্কারে সহায়তা করতে প্রস্তুত বলেও জানানো হয়।

/ এসআর 

Logo