×
Logo

রাজনীতি

নির্বাচন পরবর্তী সারাদেশে সহিংসতার প্রতিবাদে ১১ দলীয় জোটের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৮ পিএম

নির্বাচন পরবর্তী সারাদেশে সহিংসতার প্রতিবাদে ১১ দলীয় জোটের বিক্ষোভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সারাদেশে সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ হয়।

সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‎নতুন করে পরাজিত ফ্যাসিবাদকে দেশে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। সংখ্যাগরিষ্ঠ ভোট গণভোটে জয় পাওয়ার পরও জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে আরেকটি জুলাই হবে বলে সতর্ক করেন তিনি।

এদিকে, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, ভোট পরবর্তী সময়ে আবারও পূর্বের জুলুম, নির্যাতন, ধর্ষণ ফিরিয়ে আনা হচ্ছে।

অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নতুন করে জুলুম চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এসময় তিনি দ্রুত শহীদ হাদি হত্যার বিচার দাবি করেন।

/এসআইএন

Logo