মোঃ সারজিস আলম
রাজনৈতিক দল
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি
প্রতিক: শাপলা কলি
আসন
পঞ্চগড়-১ | আসন নং- ১
পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও অটোয়ারী উপজেলা (বোদা পৌরসভার অংশ বাদে)
প্রার্থী পরিচিতি
সারজিস আলম বাংলাদেশের সমসাময়িক রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক। পঞ্চগড়ের সাধারণ পরিবার থেকে উঠে আসা এই তরুণ নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থেকে শুরু করে জাতীয় পর্যায়ের আন্দোলনে নিজের দৃঢ় নেতৃত্বের প্রমাণ দিয়েছেন। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির (NCP) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হিসেবে নতুন বাংলাদেশ পুনর্গঠনে কাজ করে যাচ্ছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারজিস আলম পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী।





