বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণ আন্দামান সাগরে সম্ভাব্য ঘূর্ণাবর্ত থেকে তৈরি হতে পারে এই ঝড়, যার নাম হতে পারে ‘কানি’। তবে এর শক্তি অর্জন এবং সম্ভাব্য গতিপথ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। পরদিন ৩০ নভেম্বরের মধ্যে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
লঘুচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘কানি’। নামটি প্রস্তাব করেছে মালদ্বীপ। এটি উপকূলীয় অঞ্চলের বিশেষ এক ধরনের গাছের নামের সঙ্গে সম্পর্কিত।
আইএমডির উপগ্রহচিত্রের পূর্বাভাস অনুযায়ী, ২৯ নভেম্বর সন্ধ্যা নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্তটি তৈরি হতে পারে। ৩০ নভেম্বরের মধ্যে এটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে ২ ডিসেম্বর নাগাদ এটি আরও শক্তি অর্জন করতে পারে।
প্রাথমিক ধারণা অনুযায়ী— আবহাওয়াব্যবস্থাটি পশ্চিম থেকে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে তামিলনাড়ু অথবা শ্রীলঙ্কা উপকূলের দিকে অগ্রসর হতে পারে।
/এমএইচআর