ফাইল ছবি
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি রাতের তাপমাত্রা সামান্য কমবে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এতে বলা হয়– রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার (কি. মি.) বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে, আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
/এএম