'আকভান'-এর প্রভাব
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪২ পিএম
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আকাশ মেঘলা থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা কমবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয় এ তথ্য।
এতে বলা হয়— ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় পূর্ব ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি-বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রায় প্রায় ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
গত ৬ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করাক হয়েছে ২ মিলিমিটার।
/এমএইচআর