বৈরি আবহাওয়ায় কক্সবাজার-সেন্টমার্টিনসহ বিভিন্ন রুটে নৌযান চলাচল বন্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৫ পিএম
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের বিভিন্ন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এর মধ্যে পর্যটনবাহী নৌযানও রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের জারি করা আবহাওয়ার সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেয় বিআইডব্লিউটিএর চট্টগ্রাম দফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে চলাচলকারী পর্যটনবাহী নৌযানসহ চট্টগ্রাম-চরগজারিয়া, কুমিরা-গুপ্তছড়া, বাঁশখালী-কুতুবদিয়া, পেকুয়া-কুতুবদিয়া, কক্সবাজার-মহেশখালী, টেকনাফ-সেন্টমার্টিন ও নোয়াখালী-হাতিয়াসহ সংশ্লিষ্ট সব নৌপথে চলাচলকারী নৌযানের মালিক ও মাস্টারদের এ নির্দেশনা মেনে চলতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বলবৎ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটনবাহী নৌযানসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে হবে।
/এনএ