×
Logo

আবহাওয়া

বায়ুদূষণে আজ বিশ্বে দ্বিতীয় ঢাকা, বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪০ পিএম

বায়ুদূষণে আজ বিশ্বে দ্বিতীয় ঢাকা, বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’

ফাইল ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। বায়ুমান সূচকে ৩৩৯ স্কোর। ২২১ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। যা বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টায় বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান  আইকিউএয়ারের প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ১৯৯ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইরাগের বাগদাদ। তালিকায় চতুর্থ স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ। তালিকায় পঞ্চম স্থানে ১৭৪ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে আইকিউএয়ার।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘সহনীয়’ ধরা হয়।

আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

এছাড়া, স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

/এএম


Logo