×
Logo

আবহাওয়া

আবহাওয়া অধিদফতর

আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা অপরিবর্তিত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০২:০১ পিএম

আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা অপরিবর্তিত

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়— ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে রাতের তাপমাত্রায় প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৫৪ শতাংশ।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১২ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৫ মিনিটে। 

এদিকে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময় কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

/এমএইচআর

Logo