×
Logo

আবহাওয়া

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পিএম

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেটের দু-এক জায়গায় চিত্র বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামসহ কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও সিলেট জেলা দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া উত্তরে রাতের তাপমাত্রা কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক করতে পারে। সেই সঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত হতে পারে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে রাত এবং দিনের প্রায় অপরিবর্তিত হতে পারে।

পূর্বাভাসের শেষদিন শনিবার ( ১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া আগামী পাঁচদিনে দক্ষিণ বঙ্গপোসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় নেত্রোকোনায় ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৫ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা ছিলো তেঁতুলিয়ায়। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে খুলনায় ৬৮ মিলিমিটার।

এদিকে, মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোণ সতর্কবাণী নেই, এসময় কোনো সংকেতও দেখাতে হবে না।

/এমএইচআর

Logo