×
Logo

আবহাওয়া

রাত ১টার মধ্যে দেশের তিন জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ পিএম

রাত ১টার মধ্যে দেশের তিন জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

ফাইল ছবি

রাত ১টার মধ্যে ঢাকাসহ দেশের ৩ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে, বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য রাত ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়– ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার (কি. মি.) বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

/এএম 

Logo