×
Logo

আবহাওয়া

রাজধানীতে বজ্রবৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম

রাজধানীতে বজ্রবৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

ফাইল ছবি

রাজধানীতে দুপুর থেকে ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে। সন্ধ্যা নামতে বৃষ্টির সাথে শুরু হয় বিদ্যুৎ চমকানো। আজ আরও অনেকক্ষণ দেখা যেতে পারে এই বর্ষণ ধারাপাত। একইসঙ্গে, বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

সোমবার (৯ নভেম্বর) রাত ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়– রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সন্ধ্যার মধ্যে উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার (কি. মি.) বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা পরে প্রবাহিত হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।  

পূর্বাভাসে আরও বলা হয়, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে, সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৫৬ শতাংশ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

/এএম   

Logo