ঢাকার আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা অপরিবর্তিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম
ফাইল ছবি
ঢাকা ও আশপাশের এলাকায় রাতের মধ্যে বৃষ্টি হবার সম্ভাবনা নেই। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (৮ নভেম্বর) রাত ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এতে বলা হয়– রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাতের মধ্যে উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার (কি. মি.) বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬০ শতাংশ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
/এএম