রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, কমবে তাপমাত্রা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পিএম
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ রাতে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কারের পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা কমবে।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয় এ তথ্য।
এতে বলা হয়— ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৫০ শতাংশ।
আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৮ মিনিটে।
এদিকে, আজ রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময় কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
/এমএইচআর