ঢাকার আকাশ আংশিক মেঘলা, বৃষ্টির সম্ভাবনা নেই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পিএম
ঢাকা ও আশপাশের এলাকায় আজ রাতে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এতে বলা হয়– রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাতের মধ্যে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার (কি. মি.) বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৫০ শতাংশ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
/এএম