×
Logo

আবহাওয়া

আবহাওয়া অধিদফতর

দেশের ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০২:০০ পিএম

দেশের ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের ছয়টি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (৫ অক্টোবর) পূর্বাভাসে আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়— রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে বলেও জানানো হয় পূর্বাভাসে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে ৪১ মিলিমিটার। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহী ও যশোরে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেতুঁলিয়ায়।

/এমএইচআর

Logo