দেশের ৪ বিভাগে হালকা থেকে মাঝারী বৃষ্টির সম্ভাবনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০২:২১ পিএম
প্রতীকী ছবি
দেশের রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়াও, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
রোববার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।
আজ ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ ও দক্ষিণপূর্ব দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কি.মি.। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৩ মিনিট ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৫২ মিনিট। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২২.৪ ডিগ্রি সেলসিয়াস।
/এসআর