×
Logo

আবহাওয়া

৫ জেলায় ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম

৫ জেলায় ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

ফাইল ছবি

মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কার কথাও জানানো হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়– কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

এদিকে, ভারী বৃষ্টির কারণে পাঁচ জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি ভূমিধসের ঝুঁকিও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

/এএম  

Logo