×
Logo

আবহাওয়া

ঢাকাসহ ৮ বিভাগে বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ এএম

ঢাকাসহ ৮ বিভাগে বৃষ্টির আভাস

আজ মঙ্গলবার দেশের আটটি বিভাগে বৃষ্টি হতে পারে। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, রাজধানীর আবহাওয়ার বিষয়ে সংস্থাটি বলছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও এর আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

/এমএন

Logo