×
Logo

আবহাওয়া

বাড়ছে ব্রহ্মপুত্র-যমুনার পানি, বৃদ্ধি অব্যাহত থাকতে পারে ৫ দিন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পিএম

বাড়ছে ব্রহ্মপুত্র-যমুনার পানি, বৃদ্ধি অব্যাহত থাকতে পারে ৫ দিন

দেশে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। যা আগামী ৫ দিন অব্যাহত থাকতে পারে। অন্যদিকে  ধরলা ও দুধকুমার নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে বলে তথ্য দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 

বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বৃষ্টিপাত, নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। যা আগামী ৫ দিন অব্যাহত থাকতে পারে। অন্যদিকে, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাচ্ছে যা আগামী ৩ দিন অব্যাহত থাকতে পারে। অন্যদিকে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে যা আগামী ১ দিন হ্রাস পেয়ে ২ দিন বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে, ফেণী ও সাঙ্গু নদীর পানি বৃদ্ধি আগামী ২ দিন অব্যাহত থাকতে পারে। 

/এসআর 

Logo