×
Logo

আবহাওয়া

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১২:১৪ পিএম

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে, পাহাড়ি ঢল বা ভূমিধস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে আবহাওয়া অধিদফতরের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়– সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

/এএম 

Logo