×
Logo

আবহাওয়া

রাত ১টার মধ্যে ১৪ জেলায় ৬০ কি. মি. বেগে ঝড়ের শঙ্কা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৬:৩২ পিএম

রাত ১টার মধ্যে ১৪ জেলায় ৬০ কি. মি. বেগে ঝড়ের শঙ্কা

দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে সর্বেচ্চ ৬০ কি. মি. বেগে ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে রাত ১টা পর্যন্ত সময়ের জন্য অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাত ১টার মধ্যে ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

/এমএন

Logo