×
Logo

খেলাধুলা

রুদ্ধশ্বাস লড়াইয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পিএম

রুদ্ধশ্বাস লড়াইয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের

মিচেল মার্শের ১১৯ রানের পরও হার এড়াতে পারলো না অস্ট্রেলিয়া। ৭ রানের রুদ্ধশ্বাস জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিলো ইংল্যান্ড।

সিডনিতে সফরকারীদের করা ৭ উইকেটে ১৮১ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া আটকে যায় ৭ উইকেটে ১৭৪ রানে।

রান তাড়ায় শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১২ রান। শেষ ওভারের চতুর্থ বলে মার্শ আর পঞ্চম বলে জোয়েল ডেভিয়েসকে ফিরিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন হেনরি ক্রোকমবে। মার্শ আউট হন ৯টি করে চার ও ছক্কায় ৫৭ বলে ১১৯ রান করে। ক্রোকমবের শিকার ৩ উইকেট।

এর আগে ইংল্যান্ডের ইনিংসে ছিল মাত্র একটি ফিফটি, ২৮ বলে ৫০ রানে অপরাজিত থাকেন স্যাম কারেন। শেষ দিকে ওভারটন ৯ বলে ২০ রান করলে ১৮১ রানের পুঁজি পায় ইংল্যান্ড।

এই জয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত হলো ইংলিশদের। সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ২ ডিসেম্বর ক্যানবেরায়।

/এএম

Logo