×
Logo

খেলাধুলা

লা লিগা

শীর্ষস্থান ধরে রাখার মিশনে মাঠে নামছে বার্সা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম

শীর্ষস্থান ধরে রাখার মিশনে মাঠে নামছে বার্সা

স্প্যানিশ  লা লিগায় শীর্ষস্থান ধরে রাখার মিশনে আজ দেপোর্তিভোর বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। প্রায় আট বছর পর লা লিগার ম্যাচে রিয়াজোরে ফিরছে কাতালান জায়ান্টরা।

রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে নিজেদের মাঠে কাতালানদের আতিথ্য দেবে দেপোর্তিভো।

এই মুহূর্তে ১৩ ম্যাচে ১২ জয় এবং ৩৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে হান্সি ফ্লিকের দল। গোল করায় যেমন ধারাবাহিক বার্সেলোনা, তেমনি আক্রমণভাগেও দারুণ ছন্দে তরুণ তারকা লামিন ইয়ামাল। সঙ্গে রয়েছেন রবার্ট লেভানডোভস্কির মতো অভিজ্ঞ গোলস্কোরার।

অন্যদিকে, সমান ম্যাচে মাত্র ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫ নম্বরে দেপোর্তিভো। কাগজে-কলমে দুই দলের শক্তির ব্যবধান স্পষ্ট। তবে নিজেদের মাঠে বার্সেলোনাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত স্বাগতিকরা। আগের ম্যাচগুলোর আত্মবিশ্বাস কাজে লাগিয়ে জয় তুলে নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করাই লক্ষ্য বার্সেলোনার।

/এমএইচআর

Logo