ইউরোপা লিগ
ফিলিস্তিনি পতাকা ঘিরে পুলিশের সঙ্গে বেসিকতাস সমর্থকদের সংঘর্ষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৯ এএম
উয়েফা ইউরোপা লিগে তুরস্কের বেসিকতাস ও ইসরায়েলের হাপোয়েল বেয়ার-শেভার মধ্যকার ম্যাচে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গ্যালারিতে সংঘর্ষের জেরে প্রায় ৩০ মিনিট স্থগিত ছিল খেলা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জর্জিয়ার বাতুমিতে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচের ২৬ মিনিটে বেসিকতাস সমর্থকরা ফিলিস্তিনের সমর্থনে ব্যানার ও পতাকা ওড়ায়। এতে জর্জিয়ান পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ বাধে। পুলিশ দর্শকদের ওপর পিপার স্প্রে নিক্ষেপ করলে রেফারি খেলা বন্ধ করে দেন।
পরবর্তীতে বেসিকতাস খেলোয়াড় ও কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে খেলা পুনরায় শুরু হয় এবং ম্যাচটি ২-১ গোলে জিতে নেয় তুর্কি ক্লাবটি।
এদিকে, সমর্থকদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি তুলেছে বেসিকতাস ও তুরস্কের ফুটবল ফেডারেশন।
/এএম