×
Logo

খেলাধুলা

ফিফায় সাইবার হামলা, তথ্য বেহাতের আশঙ্কা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ এএম

ফিফায় সাইবার হামলা, তথ্য বেহাতের আশঙ্কা

অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই ঘটনায় সংস্থাটির তথ্যভান্ডারে অননুমোদিত প্রবেশের মাধ্যমে বেশ কিছু ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য হাতছাড়া হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

তবে ফিফা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মোট তথ্যের শূন্য দশমিক এক শতাংশেরও কম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাতিল হওয়া ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পের কোনো নথি হ্যাকাররা পায়নি।

অবৈধভাবে তথ্য সংগ্রহ ও প্রকাশের তীব্র নিন্দা জানিয়ে একে গোপনীয়তার গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে ফিফা। তবে ঠিক কখন এই হামলা হয়েছে বা কতজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা স্পষ্ট করেনি সংস্থাটি।

/এএম 

Logo