×
Logo

খেলাধুলা

ভারতকে ৮ উইকেটে হারিয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৪ এএম

ভারতকে ৮ উইকেটে হারিয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা

তারকায় ঠাসা ভারতকে বিদায় করে রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা 'এ' দল। আগে ব্যাট করে অভিষেক শর্মা ও তিলক ভার্মাদের ব্যাটে ৮ উইকেটে ৩১৭ রান করে ভারত। জবাবে দুই ওপেনার লাসিথ ক্রুসপুল্লে ও সিনেথ জয়াবর্ধনের সেঞ্চুরিতে ৮ উইকেটের জয় পায় লঙ্কানরা।

কাতারের দোহায় টস জিতে ব্যাট করতে নেমে ৮০ রানের উদ্বোধনী জুটি পায় ভারত। বিধ্বংসী সূর্যবংশী এদিন ২৭ বলে করেন ৪০ রান। তবে আরেক ওপেনার অভিষেক শর্মার ৭৮ ও অধিনায়ক তিলক ভার্মার ৫৩ রানের ইনিংসে বড় সংগ্রহের দিকে এগোয় ভারত। শেষদিকে শাহবাজ আহমেদের অপরাজিত ফিফটিতে তিনশোর্ধ্ব পুঁজি পায় দলটি।

জবাবে ১৭৪ রানের অনবদ্য জুটি গড়েন দুই লঙ্কান ওপেনার। সিনেথ জয়াবর্ধনে করেন ১০৫ রান, আরেক ওপেনার লাসিথ ক্রুসপুল্লের ব্যাট থেকে আসে ১১৬ রানের ইনিংস। পরে পাভান রাত্নায়েকের সঙ্গে জুটি বেঁধে অপরাজিত ফিফটি হাঁকিয়ে ৫১ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন নিশান মাদুশকা।

শুক্রবার বিকেল ৪টায় দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান 'এ' দলের মুখোমুখি হবে বাংলাদেশ 'এ' দল।

/এসআইএন

Logo