×
Logo

খেলাধুলা

আইএল টি-২০

মোস্তাফিজের জোড়া শিকার, জিতেছে দুবাই ক্যাপিটালস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৯ পিএম

মোস্তাফিজের জোড়া শিকার, জিতেছে দুবাই ক্যাপিটালস

ইন্টারন্যাশনাল টি-টুয়েন্টি লিগে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ২ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ম্যাচে ৪৫ রানের জয় তুলে নিয়েছে কাটার মাস্টারের দল দুবাই ক্যাপিটালস।

বুধবার (২৫ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬৪ রান করে দুবাই ক্যাপিটালস। জবাবে ১১৯ রানেই গুটিয়ে যায় ডেজার্ট ভাইপার্স।

এদিন ইমপ্যাক্ট সাব হিসেবে মাঠে নেমে ২.৫ ওভারে মাত্র ১২ রান দিয়ে ২ উইকেট নেন মোস্তাফিজ। ফখর জামান ও মুজিব উর রহমানকে ফেরান এই বাঁহাতি পেসার।

স্বীকৃত টি-টুয়েন্টিতে মোস্তাফিজের উইকেট এখন ৪২৫টি। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় এখনও শীর্ষ দশে যায়গা না পেলেও লম্বা ক্যারিয়ার শেষে হয়ত সেখানে পৌঁছানে পারেন ফিজ।

/এমএইচআর

Logo