×
Logo

খেলাধুলা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে সবার আগে প্রোটিয়ারা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ এএম

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে সবার আগে প্রোটিয়ারা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াই এখন আরও জমজমাট। তবে ফাইনালের টিকিটের দৌড়ে সবচেয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।

বাকি পাঁচ ম্যাচের মধ্যে মাত্র দুটি জিতলেই ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে প্রোটিয়ারা। অন্যদিকে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সামনে বাকি নয়টি করে ম্যাচ।

ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে দুই দলকেই জিততে হবে অন্তত পাঁচটি ম্যাচ। সবচেয়ে কঠিন সমীকরণ ভারতের সামনে।

বাকি ছয় ম্যাচের অন্তত পাঁচটিতেই জিততে হবে টিম ইন্ডিয়াকে। এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ছয় নম্বরে নেমে গেছে বাংলাদেশ।

/এমএইচআর

Logo