চ্যাম্পিয়নস লিগ
রাতে মাঠে নামবে বার্সা-বায়ার্ন-লিভারপুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৬ এএম
উয়েফা চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় আলাদা আলাদা ম্যাচে মাঠে নামবে দলগুলো।
এদিন আজারবাইজানে সাবাহ এফকে আতিথ্য দেবে বার্সাকে। চার ম্যাচে তিন জয়ে বর্তমানে আটে অবস্থান করছে কাতালানরা। এই ম্যাচ জিতলে সুযোগ থাকবে আরও উপরে যাওয়ার।
অপর ম্যাচে লিলির মাঠে আতিথ্য নেবে বায়ার্ন মিউনিখ। এখন পর্যন্ত টুর্নামেন্টে কোনো ম্যাচে না হারলেও দুই ড্র আর দুই জয়ে ১৪ তে আছে জার্মান জায়ান্টরা। তাছাড়া ব্রুগার বিপক্ষে লড়বে লিভারপুল। সবশেষ ম্যাচে ফেনারবাখের কাছে অপ্রত্যাশিত হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া অলরেডরা।
পাশাপাশি জয়ের খোজে স্পোর্টিংয়ের মাঠে নামবে পচেত্তিনোর ম্যানচেস্টার ইউনাইটেড।
/এমএইচআর