×
Logo

খেলাধুলা

ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা তরুণ ফুটবলার কাভান সুলিভান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১১ পিএম

ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা তরুণ ফুটবলার কাভান সুলিভান

যুক্তরাষ্ট্রের ফুটবলে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। মেজর লিগ সকারের (এমএলএস) ২০২৬ মৌসুমের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই অ্যাটাকিং মিডফিল্ডার।

মাত্র ১৭ বছর ৫৬ দিন বয়সে পুরস্কারটি জিতে সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের রেকর্ড গড়েছেন সুলিভান। মোট ভোটের ৬৫ শতাংশের বেশি পেয়ে তিনটি ভোটিং ক্যাটাগরিতেই ছিলেন শীর্ষে।

এমএলএসে নিজের প্রথম পূর্ণ মৌসুমে ২৯ ম্যাচে ৯ গোলের পাশাপাশি করেছেন ১৪ অ্যাসিস্ট। কিশোর খেলোয়াড় হিসেবে এক মৌসুমে সর্বোচ্চ গোল-অবদানের রেকর্ডও গড়েছেন তিনি। টানা ১০ ম্যাচে গোলে অবদান রাখার কীর্তিও রয়েছে তার।

এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড গড়েন সুলিভান।

/এমএইচআর

Logo