×
Logo

খেলাধুলা

রিয়াল শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন এন্দ্রিক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম

রিয়াল শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন এন্দ্রিক

ঊরুর চোটে মাঠের বাইরে ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদের তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিক। চ্যাম্পিয়নস লিগে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে ম্যাচসহ সামনের বেশ কয়েকটি ম্যাচ মিস করতে পারেন এই স্ট্রাইকার।

এন্দ্রিকের চোটের বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। যদিও কবে নাগাদ মাঠে ফিরছেন তিনি তা স্পষ্ট করেনি ক্লাবটি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, প্রায় এক মাসের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডকে।

এ সময়ে লা লিগায় আলাভেস, সোসিয়েদাদ, বিলবাও ও ওসাসুনার বিপক্ষে ম্যাচ ছাড়াও চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে খেলতে পারবেন না এন্দ্রিক।

২০২৬-২৭ মৌসুমে রিয়ালের হয়ে এখন পর্যন্ত খুব বেশি সুযোগ পাননি এন্দ্রিক। সব প্রতিযোগিতা মিলিয়ে আট ম্যাচে করেছেন একটি গোল, সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি। চোটের কারণে এবার সেই সুযোগও আপাতত থমকে গেল।

/এমএইচআর

Logo