×
Logo

খেলাধুলা

শুরুতেই দুই গোল হজম, ১০ মিনিটের ঝড়ে জিতলো বার্সেলোনা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১১:২২ পিএম

শুরুতেই দুই গোল হজম, ১০ মিনিটের ঝড়ে জিতলো বার্সেলোনা

ম্যাচ শুরুর মাত্র সাত মিনিটে দুই গোল হজম করে বসে বার্সেলোনা। এরপর আসে ঘুরে দাঁড়ানোর সুযোগ, কিন্তু ঘরের মাঠে পেনাল্টি মিস করলেন লামিন ইয়ামাল। বিরতির পর মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিন গোল করে ভিয়ারিয়ালকে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।

ক্যাম্প ন্যুতে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় ভিয়ারিয়াল। এরপর তানি ওলুওয়াসেয়ির জোরালো শটে ব্যবধান বাড়ে।

২৩ মিনিটে অবশ্য ম্যাচে ফেরার সুযোগ পায় বার্সা। ভিএআরে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে পারেননি ইয়ামাল। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভিয়ারিয়াল।

দ্বিতীয়ার্ধে অন্য এক বার্সেলোনাকে দেখে দর্শক। আক্রমণের ধার বাড়িয়ে ৫৭ মিনিটে ব্যবধান কমান জেরার্দ মার্তিন। ৬১ মিনিটে ফেরমিন লোপেজের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। ৬ মিনিট পর আসে বার্সার জয়সূচক গোলটি। ইয়ামালের বাড়ানো ক্রস নিজেদের জালে পাঠিয়ে দেন পাউ নাভারো। শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে এই ডিফেন্ডার মাঠ ছাড়লে ম্যাচে আর ফিরতে পারেনি ভিয়ারিয়াল।

এই জয়ে লা লিগার শীর্ষস্থান ধরে রাখলো বার্সেলোনা। ১৩ ম্যাচে ১২ জয়ে তাদের পয়েন্ট ৩৬। ৩ পয়েন্ট কম নিয়ে টেবিলের দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ।

/এএম

Logo