×
Logo

খেলাধুলা

এএফসির দুটি পুরস্কার জিতলো বাফুফে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ এএম

এএফসির দুটি পুরস্কার জিতলো বাফুফে

এএফসির কাছ থেকে একসঙ্গে দুটি পুরস্কার জিতেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তৃণমূল ফুটবলের উন্নয়ন থেকে শুরু করে দেশের ফুটবলের সামগ্রিক অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতি দিয়েছে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ব্যাংককে অনুষ্ঠিত এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে 'মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার'-এর রুবি ক্যাটাগরি ও গ্রাসরুটস ফুটবলের সিলভার ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে বাফুফে।

বাফুফের পক্ষে পুরস্কার দুটি গ্রহণ করেন সংস্থাটির কার্যনির্বাহী কমিটির সদস্য মো. গোলাম গাউস।

গ্রাসরুটস ফুটবলে গত বছর ব্রোঞ্জ জয়ের পর এবার সিলভার ক্যাটাগরিতে উন্নীত হয়েছে বাংলাদেশ। পাশাপাশি, প্রথমবারের মতো মেম্বার অ্যাসোসিয়েশন বিভাগেও স্বীকৃতি পেল বাফুফে। দুটি পুরস্কারই দেশের ফুটবলের উন্নয়নে বাফুফের কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছে সংস্থাটি।

/এএম

Logo