×
Logo

খেলাধুলা

র‍্যাঙ্কিংয়ে অপরিবর্তিত বাংলাদেশ, ফিফার হিসাবে নেই সাফ চ্যাম্পিয়নশিপের ৭ ম্যাচ

শীর্ষে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১১:০১ এএম

র‍্যাঙ্কিংয়ে অপরিবর্তিত বাংলাদেশ, ফিফার হিসাবে নেই সাফ চ্যাম্পিয়নশিপের ৭ ম্যাচ

নভেম্বরের ফিফা উইন্ডো শেষ হয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে সবশেষ র‍্যাঙ্কিং। এতে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আগের ১৮২তম অবস্থানেই রয়েছেন থমাস ডুলির শিষ্যরা।

সম্প্রতি দেশের মাটিতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় বাংলাদেশ। দুই ম্যাচ জয়ের পাশাপাশি হেরেছে এক ম্যাচে। তবে ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোর মধ্যে পড়েছে দুই ম্যাচ, সেখানে এক জয় এক হারে অবস্থানের পরিবর্তন হয়নি। সাফের ৭টি ম্যাচ র‍্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বিবেচনায় রাখেনি ফিফা।

বাংলাদেশের কাছে হেরে শ্রীলঙ্কা এক ধাপ পিছিয়ে ১৮৫ নম্বরে। বাংলাদেশ আগের অবস্থানে থাকলেও সাফের দলগুলোর মধ্যে ৩ ধাপ পিছিয়ে ১৪১তম অবস্থানে ভারত, পাকিস্তান আছে ১৯৭-এ।

সার্বিক র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, দুইয়ে আর্জেন্টিনা। তিন ও চারে যথাক্রমে ফ্রান্স এবং ইংল্যান্ড। দুই ধাপ এগিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে মরক্কো।

/এমএইচআর

Logo