এক ইনিংসে ৮ ডিসমিসাল, লিটন দাসের বিশ্বরেকর্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম
বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের উইকেটকিপার লিটন কুমার দাস। টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ আটটি ডিসমিসাল করে নতুন ইতিহাস লিখেছেন তিনি।
জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ১০ ব্যাটসম্যানের আটজনই আউট হয়েছেন লিটনের হাতে— ছয়টি ক্যাচ আর দুটি স্টাম্পিংয়ে। মেহেদি হাসান মিরাজের বলে রায়ান রিকেলটনকে স্টাম্পিং করে পুরোনো রেকর্ডে ভাগ বসান লিটন। পরে কাগিসো রাবাদাকে স্টাম্পিং করে সেটি নিজের করে নেন।
এর আগে, টেস্টের দেড় শ' বছরের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ সাত ডিসমিসালের রেকর্ড ছিল পাঁচ উইকেটকিপারের দখলে। লিটনই প্রথম কিপার হিসেবে আট ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়লেন।
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৫৫৭ রানে। ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত সফররতদের সংগ্রহ ৩ উইকেটে ৫৩ রান। ইনিংস ব্যবধানে না হারলে দুই ইনিংস মিলিয়েও নতুন রেকর্ডের হাতছানি রয়েছে লিটনের সামনে।
উল্লেখ্য, ব্যাট হাতে বাংলাদেশের প্রথম ইনিংসে ১৭৯ বলে ১৪টি চার আর এক ছক্কার সাহায্যে ১২০ রানের ইনিংস খেলেন লিটন।
/এএম