×
Logo

খেলাধুলা

বৃষ্টিতে বন্ধ খেলা, ব্যাট করতে নামবেন বাভুমা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম

বৃষ্টিতে বন্ধ খেলা, ব্যাট করতে নামবেন বাভুমা

জোহানেসবার্গ টেস্টে বৃষ্টির বাগড়া। মধ্যাহ্ন বিরতির পর খেলা শুরু হতে কিছুটা দেরি হবে। বিরতিতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকা তুলেছে ৭ উইকেটে ৩৮৬ রান। প্রথম ইনিংসে এখনও ১৪ রানে পিছিয়ে আছে তারা।

আগের দিনের ৪ উইকেটে ২৮৭ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। বেশ কিছুক্ষণ ক্রিজে থাকা টেম্বা বাভুমা রিটায়ার্ড হার্ট হলেও ফিফটি তুলে নেন রায়ান রিকেলটন। এরপরই তাসকিনের জোড়া আঘাতে সাজঘরে ফেরেন উইয়ান মুলডার ও মারকো ইয়ানসেন। সিমন হারমারকে চতুর্থ শিকার বানান হাসান মাহমুদ। তাতে ৩৭৬ রানেই ৭ উইকেট হারায় স্বাগতিকরা। ৫৬ রান নিয়ে ক্রিজে রয়েছেন রিকেলটন।

এদিকে সম্প্রচারকরা জানিয়েছেন, স্বাগতিক অধিনায়ক বাভুমা আবার ব্যাট করতে নামবেন। এর আগে, ৪৯ রানে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি।

/এএম

Logo