×
Logo

খেলাধুলা

সাফ ফাইনালে ভারত-পাকিস্তান মহারণ আজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম

সাফ ফাইনালে ভারত-পাকিস্তান মহারণ আজ

ফাইল ছবি

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী হাই ভোল্টেজ ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এই মহারণ।

রেকর্ড দশম শিরোপা এবং টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ভারতের সামনে। অন্যদিকে, ইতিহাসে প্রথমবারের মতো সাফ ফাইনাল খেলতে নামা পাকিস্তান চায় নতুন ইতিহাস গড়তে।

গ্রুপ পর্বে পাকিস্তানকে ৩-২ গোলে হারালেও ফাইনালে কঠিন পরীক্ষার মুখে পরতে পারে ভারত। কারণ, ফিফা উইন্ডোতে প্রবাসী তারকারা যোগ দেওয়ায় এবং সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান এখন দারুণ আত্মবিশ্বাসী।

পরিসংখ্যানের বিচারে মুখোমুখি ৩০ দেখায় ১৭ জয় নিয়ে বেশ এগিয়ে ভারত, পাকিস্তানের জয় মাত্র ৪টিতে। সাফের মঞ্চেও শেষ ছয় দেখাতেই অপরাজিত ভারত, যেখানে ২০০৩ সালের পর আর জিততে পারেনি পাকিস্তান।

তবে চোট ও ক্লাব জটিলতায় ভারতের স্কোয়াড সীমিত হলেও তরুণদের লড়াকু মানসিকতাই কোচ নওশাদ মুসার বড় ভরসা। অবশ্য শিরোপা জয়ের ব্যাপারে দুই দলের অধিনায়কই আত্মবিশ্বাসী।

/এএম

Logo