সাফ নিয়ে বিতর্কিত মন্তব্য, শ্রীলঙ্কার কোচকে শাস্তি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০২ পিএম
শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি। ফাইল ছবি
সাফ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় শাস্তি পেয়েছেন শ্রীলঙ্কার হেড কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৫০০ মার্কিন ডলার জরিমানার পাশাপাশি সতর্ক করা হয় কুয়েতি এই কোচকে।
সাফের ডিসিপ্লিনারি কমিটির অনলাইন সভায় নিশ্চিত করা হয় শাস্তির বিষয়টি।
এক মাসের মধ্যে জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে আব্দুল্লাহ আল মুতাইরিকে। অন্যথায় দায় বর্তাবে শ্রীলঙ্কার ফেডারেশনের ওপর। ফেডারেশনও পরিশোধ না করলে সমন্বয় করা হবে টুর্নামেন্টের ব্যয়ের সঙ্গে।
সাফের গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে ৪ গোলে হারে। ম্যাচের পর স্বাগতিক দেশকে সুবিধা দেওয়ার পাশাপাশি বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচ সাফ আয়োজন করতে চায় বলে অভিযোগ করেছিলেন মুতাইরি।
/এএম