×
Logo

খেলাধুলা

আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেটের সংবাদ প্রচারে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম

আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেটের সংবাদ প্রচারে নিষেধাজ্ঞা

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে রেডিওতে ক্রিকেট বিষয়ক কোনো সংবাদ বা অনুষ্ঠান প্রচার করা যাবে না। তালেবান কর্তৃপক্ষ জারি করেছে এই নিষেধাজ্ঞা।

সম্প্রতি কান্দাহারের প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগ স্থানীয় রেডিও স্টেশনগুলোকে পৌঁছে দিয়েছে এই নির্দেশনা। সংশ্লিষ্টদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ধারাভাষ্য, সংবাদ প্রচার, এমনকি জয়ের ফলাফল নিয়েও কোনো প্রতিবেদন প্রকাশ করা যাবে না। এ বিষয়ে যোগাযোগ করলেও কিছু জানায়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

এরইমধ্যে দেশটিতে মিক্সড মার্শাল আর্টসসহ বেশ কিছু খেলার ওপর বিধিনিষেধ আরোপ করেছে তালেবান সরকার। তবে, ছেলেদের ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। নারীদের জন্য সব খেলাধুলায় অংশগ্রহণ নিষিদ্ধ।

/এমএইচআর

Logo