×
Logo

খেলাধুলা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০১:১০ পিএম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ

দ্বিতীয় মেয়াদের আবারও আইসিসি চেয়ারম্যান হলেন জয় শাহ। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড ও কমিটির সভায় পরিচালকদের প্রস্তাবের পর তাকে দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান হিসেবে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

পুনর্নির্বাচিত হওয়ার পর জয় শাহ বলেন, ‘আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সঙ্গে সম্মানের ও দায়িত্বের বিষয়। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘আমরা ক্রিকেটের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ে প্রবেশ করছি। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরছে ক্রিকেট। এটি নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার অসাধারণ সুযোগ তৈরি  করবে।’

জয় শাহ বলেন, 'সফল আয়োজন নিশ্চিত করার মধ্যেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ নয়। সমর্থক, খেলোয়াড়, বাণিজ্যিক অংশীদার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের গুরুত্ব দিয়ে ক্রিকেটের আরও শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।'

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরছে ক্রিকেট। সেই সুযোগ কাজে লাগিয়ে বিশ্বজুড়ে খেলাটির প্রসার ঘটানোই এখন জয় শাহর অন্যতম লক্ষ্য।

২০২৪ সালের ডিসেম্বরে দায়িত্ব নেওয়া জয় শাহর প্রথম মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ডিসেম্বরে এবং এরপর শুরু হওয়া দ্বিতীয় মেয়াদ গিয়ে শেষ হবে ২০৩০ সালের ডিসেম্বরে।

আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী, একজন আইসিসি চেয়ারম্যান সর্বোচ্চ তিন বছর মেয়াদের দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন।

/এমএইচআর

Logo