জোহানেসবার্গ টেস্ট
রাবাদার তোপে ছন্নছাড়া টপ অর্ডার, ব্যর্থতা সামলে তানজিদের ফিফটি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম
জোহানেসবার্গ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। টপ অর্ডারের ব্যর্থতায় এক পর্যায়ে মাত্র ২২ রানে ৩ উইকেট হারায় সফরকারীরা। তবে মধ্যহ্নভোজের আজে তানজিদ তামিমের অর্ধশতকে লড়াই চালিয়ে যাচ্ছে টাইগাররা।
রোববার (১৫ নভেম্বর) ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
দিনের প্রথম বলেই অভিষিক্ত মাহফুজুল ইসলাম রবিনকে সাজঘরে পাঠান কাগিসো রাবাদা। ইয়ানসেনের তালুবন্দি হয়ে গোল্ডেন ডাক মেরে বিদায় নেন তিনি।
নতুন ব্যাটার মুমিনুলও সুবিধা করতে পারেননি। দলীয় ২ রানে ও ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই রাবাদার দ্বিতীয় শিকারে পরিণত হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন এ ব্যাটার।
অধিনায়ক নাজমুল শান্তর ব্যাটও হাসেনি এদিন। ব্যাক্তিগত ১২ রানে রাবাদার বলেই বোল্ড হন তিনি। মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
এরপর নতুন জুটি গড়েন তানজিদ তামিম ও তাওহীদ হৃদয়। ৫১ রানে অপরাজিত থেকে লাঞ্চ যান তিনি। তার সঙ্গে ক্রিজে রয়েছেন ২৩ রান করা হৃদয়।
/এমএইচআর