×
Logo

খেলাধুলা

জোহানেসবার্গ টেস্ট: শুরুতেই দুই উইকেট হারালো বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০২:২৭ পিএম

জোহানেসবার্গ টেস্ট: শুরুতেই দুই উইকেট হারালো বাংলাদেশ

জোহানেসবার্গে প্রথম টেস্টে শুরুতেই ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। রোববার (১৫ নভেম্বর) জোহানেসবার্গে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। ৫ ওভার শেষে সংগ্রহ ১০ রান। ব্যাটিংয়ে আছেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত।

তবে অভিষেকেই লজ্জার রেকর্ডে নাম তুলেছেন মাহফিজুল ইসলাম রবিন। প্রথম বলেই স্লিপে ক্যাচ দিয়ে কাগিসো রাবাদার শিকার হন তিনি। নিজের পরের ওভারেই মুমিনুল হককে দ্বিতীয় শিকার বানান রাবাদা। রানের খাতা খোলার আগেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মারক্রাম, মার্কেস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটকিপার), উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সিমন হার্মার, কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন।

/এসআইএন

Logo