×
Logo

খেলাধুলা

অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন বেথেল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:২২ এএম

অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন বেথেল

অস্ট্রেলিয়া সফরের আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। চোটের কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার জেকব বেথেল। একই সঙ্গে, দলে পাওয়া যাচ্ছে না পেসার জশ টাংকেও।

ডান হাঁটুর চোট কাটিয়ে ফেরার প্রস্তুতির মধ্যেই আবারও ইনজুরিতে পড়েছেন জেকব বেথেল। পার্থে অনুশীলনের সময় চোট পেয়ে স্ক্যান করানোর পর অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে যান তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে শনিবার দেশে ফিরবেন এই অলরাউন্ডার। পায়ের চোটে নেই পেসার জশ টাংও।

আগামী শুক্রবার (১৩ নভেম্বর) পার্থে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটো হবে ১৫ নভেম্বর অ্যাডিলেইড ও ১৮ নভেম্বর হোবার্টে। এরপর দুই দল খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

/এএম 

Logo