সাফ চ্যাম্পিয়নশিপ- প্রতিপক্ষ শ্রীলঙ্কা
হামজার গোলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম
২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ। দলের হয়ে গোল করেছেন শমিত সোম ও হামজা চৌধুরী। এই ম্যাচে অধিনায়ক হিসেবে প্রথম গোল পেয়েছেন হামজা। বুধবার (১১ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে মাঠে নামে দুই দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে লাল-সবুজের প্রতিনিধিরা। অষ্টম মিনিটে হামজার ক্রস ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হন শ্রীলঙ্কার গোলকিপার সুজন পেরেরা। এরপর শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় শমিত সোমের কাছে। তার প্রথম শট বাধা পেলেও দ্বিতীয় চেষ্টায় বল জালে জড়িয়ে বাংলাদেশকে এগিয়ে দেন তিনি।
৩৮তম মিনিটে ভালো একটি সুযোগ পায় শ্রীলঙ্কা। দারুণ একটি ক্রস এলেও তাতে কেউ পা ছোঁয়াতে পারেননি। একটু পর আবারও আক্রমণে ওঠেন ফারহান। তবে সেই আক্রমণও কাজে আসেনি।
৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হামজা। বক্সের বাইরে ইব্রাহিমের পাস পেয়ে দৌড়ে শ্রীলঙ্কার এক ডিফেন্ডারকে পেছনে ফেলেন তিনি। এরপর তার শট সুজন পেরেরার শরীরে লেগে জালে জড়ায়। হামজার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
/এনএ