×
Logo

খেলাধুলা

সাফ চ্যাম্পিয়নশিপ

মালদ্বীপকে বিদায় করে সেমিতে ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম

মালদ্বীপকে বিদায় করে সেমিতে ভারত

মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। 'বি' গ্রুপে তাদের সঙ্গী হিসেবে আগেই শেষ চার নিশ্চিত করেছে পাকিস্তান।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভারতকে লিড এনে দেন সুহাইল ভাট। আসরে দুই ম্যাচেই তিন গোল করলেন ভারতীয় এই ফরোয়ার্ড। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নেয় ভারত।

প্রথমার্ধে ১-০ তে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে মালদ্বীপ। তবে একাধিক সুযোগ পেলেও প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি তারা। তাতে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকেই সেমিতে গেল ভারত।

সাফে ভারতের দুর্দান্ত পরিসংখ্যান। টুর্নামেন্টে ৯ বার চ্যাম্পিয়ন, ৪ বার রানার্সআপ। এখন পর্যন্ত সাফে ১৫ বার অংশ নিয়ে প্রতিবারই অন্তত সেমিফাইনাল খেলেছে দলটি।

/এএম 

Logo