ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত ইয়ামাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম
ফাইল ছবি
উয়েফা নেশন্স লিগের ম্যাচে আগামী রোববার (১৫ নভেম্বর) ইংল্যান্ডের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। তার আগে সুখবর দিলেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার মতে, ইংল্যান্ড ম্যাচের জন্য ফিট আছেন লামিন ইয়ামাল।
তবে বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্র ম্যাচে থাকছেন না লামিন ইয়ামাল। সতর্কতা হিসেবে ১৯ বছর বয়সী এই তারকাকে পুরোপুরি বিশ্রাম দেওয়া হয়েছিল বলে স্প্যানিশ নিউজ এজেন্সিকে জানিয়েছেন বিশ্বকাপজয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তে।
গত ৩ নভেম্বর ক্যাম্প ন্যুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে ইয়ামাল কিছুটা অস্বস্তিতে ভোগেন। যে কারণে তাকে ঠিক ফিট বলা যাচ্ছিল না।
ওই পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে বার্সেলোনায় রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং মাদ্রিদের লাস রোহাতে অবস্থিত সিউদাদ দেল ফুটবলে জাতীয় দলের ক্যাম্পে তার যোগ দেওয়ার সময় পিছিয়ে দেন।
/এএম