×
Logo

খেলাধুলা

রাজনীতি বা ক্ষমতা নয়, মানুষের নিরাপত্তাই বড়: নুরুল হাসান সোহান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৭ এএম

রাজনীতি বা ক্ষমতা নয়, মানুষের নিরাপত্তাই বড়: নুরুল হাসান সোহান

ফাইল ছবি

মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি, খুলনাসহ সারাদেশে শান্তি ফেরানোর আহ্বান জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান।

দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তিনি একটি পোস্ট দেন।

পোস্টে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিশেষ করে নিজের শহর খুলনার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের কথা জানান এই ক্রিকেটার।

সোহান বলেন, বাংলাদেশের মানুষের নিরাপত্তার চেয়ে বড় কোনো স্বার্থ, রাজনীতি কিংবা ক্ষমতা হতে পারে না। একজন বাংলাদেশি ও ক্রীড়াবিদ হিসেবে তিনি মনে করেন, প্রতিটি নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।

/এএম

Logo