×
Logo

খেলাধুলা

লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম

লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম

পাকিস্তান ক্রিকেটে নতুন ভুমিকায় আমিনুল ইসলাম বুলবুল। দেশটির সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিবির সাবেক সভাপতি।

হাই-পারফরম্যান্স সেন্টারের উন্নয়ন, খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি, কোচিং কার্যক্রমের মানোন্নয়ন এবং তরুণ ক্রিকেটারদের বিকাশে পরামর্শ দেবেন আমিনুল ইসলাম।

মূলত, তৃণমূল পর্যায়ে ক্রিকেটের সম্প্রসারণের লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আইসিসির এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার ছিলেন আমিনুল।

খেলোয়াড়ি জীবনে ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন তিনি।

/এমএইচআর

 

Logo